বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
বঙ্গবাজার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৪৭ ইউনিট, কাজ করছে সেনাবাহিনী

বঙ্গবাজার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৪৭ ইউনিট, কাজ করছে সেনাবাহিনী

amarsurma.com
বঙ্গবাজার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৪৭ ইউনিট, কাজ করছে সেনাবাহিনী

আমার সুরমা ডটকম:

রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিট কাজ করছে। এছাড়াও আগুন নিয়ন্ত্রণে উদ্ধারকাজে অংশ নিতে ঘটনাস্থলে বাংলাদেশ সেনাবাহিনীর একটি সম্মিলিত সাহায্যকারী দল পাঠানো হয়েছে। বিষয়টি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে জানানো হয়েছে।

আগুন লাগার খবর পেয়ে মার্কেটের ব্যবসায়ীরা ঘটনাস্থলে পৌঁছে যে যার মতো দোকান থেকে জিনিসপত্র বের করে আনার চেষ্টা করছেন। মঙ্গলবার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার সংবাদ আসে নিয়ন্ত্রণ কক্ষে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সকাল ৬টা ১২ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একে একে ৪১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে এলে পরবর্তীতে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যাবে বলে জানান কর্মকর্তারা। এখন পর্যন্ত কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com