শনিবার, ১৩ Jun ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

দিরাইয়ে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা আদায়

amarsurma.com
দিরাইয়ে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা আদায়

আমার সুরমা ডটকম:

দিরাই বাজারে অতিরিক্ত মূল্যে পেয়াজ বিক্রি, পণ্যের মূল্য তালিকা হালনাগাদ না থাকায় ভোক্তা অধিকার আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫টি দোকানে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া একটি আড়তে মালিকপক্ষ গা ঢাকা দিয়েছে। মঙ্গলবার বিকেলে দিরাই বাজারের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দিরাই বাজারে বেশি মূল্যে পেয়াজ ও আলু বিক্রি হচ্ছে খবর পেয়ে তাৎক্ষণিক অভিযানে নামেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন। এ সময় তার সাথে ছিলেন দিরাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শরীফুল আলম। তাদের অভিযানে বেশি মূল্যে পেয়াজ ও আলু বিক্রি, পণ্যের মূল্য হালনাগাদ না থাকায় বাজারের নারায়ণ স্টোরে ৫ হাজার, বিথিন্দ্র স্টোরে ১ হাজার, বিষ্ণু আচার্য্য স্টোরে ১ হাজার, রিংকু স্টোরে ২ হাজার ও অনুকূল স্টোরে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের খবর পেয়ে অমল এন্ড রাজু স্টোরের মালিক গা ঢাকা দেয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন সাংবাদিকদের জানান, ব্যবসা করতে হবে দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে। হঠাৎ কোন ইস্যু পেলেই যেন কোন ব্যবসায়ি পণ্যের মূল্য বৃদ্ধি করে সাধারণ ভোক্তাদের কষ্টে না পেলেন। তিনি বলেন, আজকে অতিরিক্ত মূল্যে পেয়াজ বিক্রি, পণ্যের মূল্য তালিকা হালনাগাদ না থাকায় ভোক্তা অধিকার আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫টি দোকানে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com