বুধবার, ১৫ Jul ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

শীতের তীব্রতা আরো বেড়েছে দিরাইয়ে

amarsurma.com
শীতের তীব্রতা আরো রেড়েছে দিরাইয়ে

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের দিরাইয়ে শীতের তীব্রতা বেড়েই চলেছে। গতকাল বৃহস্পতিবার পুরো দিনই ছিল কুয়াশায় ঢাকা। তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। শীতের তীব্রতার পাশাপাশি বৃষ্টির মতো পানি, দমকা বাতাসের কারণে মানুষজন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয়নি। এমনকি গৃহপালিত গবাদি পশুগলোকে ঘরে রেখে ঘাস খাওয়ানো হয়েছে বলেও খবর পাওয়া গেছে। তবে কিছু কিছু জায়গায় গবাদিপশুকে হাওরে ঘাস খেতে দেখা যায়।
শীত ও ঠাণ্ডায় নাান রোগ ব্যাধি দেখা দিচ্ছে। বিশেষ করে বৃদ্ধ ও শিশুরা এ সময়ে খুবই কষ্টে থাকেন। এই সময়ে বিশেষজ্ঞ ডাক্তারগণ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া ও পর্যাপ্ত পরিমাণ শীতবস্ত্র গায়ে ব্যবহার করা পরামর্শ দিচ্ছেন।
গতকাল সারাদিন উপজেলার কোথাও সূর্যের দেখা মেলেনি। তীব্র ঠাণ্ডার সাথে দমকা বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হয়। এই ঠাণ্ডায় সবচেয়ে খারাপ পরিস্থিতে রয়েছেন দিনমজুন শ্রেণির লোকজন। তারা ঠিকমতো কাজে যেতে পারছেন না। ফলে তাদের পরিবার-পরিজন নিয়ে অতি কষ্টে দিন পার করছেন কয়েকদিন ধরে। তারা এই মুহূর্তে সরকারের সহযোগিতাও কামনা করছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com