সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
লন্ডনে হেফাজতে ইসলামের সভা: বন্যা দূর্গত মানুষের সাহায্যার্থে এগিয়ে আসার আহবান

লন্ডনে হেফাজতে ইসলামের সভা: বন্যা দূর্গত মানুষের সাহায্যার্থে এগিয়ে আসার আহবান

amarsurma.com
লন্ডনে হেফাজতে ইসলামের সভা: বন্যা দূর্গত মানুষের সাহায্যার্থে এগিয়ে আসার আহবান

আমার সুরমা ডটকম ডেস্ক:

লন্ডনে হেফাজতে ইসলামের সভায় বাংলাদেশে বন্যা দূর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য সর্বস্তরের দেশবাসী ও প্রবাসী এবং বিভিন্ন সংস্থা ও সংগঠনসমূহের প্রতি আহবান জানানো হয়। ২৩শে আগস্ট শুক্রবার পূর্ব লন্ডনের এ আই এফ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় হেফাজতে ইসলামের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. মাওলানা শোয়ায়েব আহমদ।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ, মাওলানা গোলাম কিবরিয়া ও মাওলানা ফয়েজ আহমদ।
অন্নান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা সাদিকুর রহমান, মাওলানা সৈয়দ তামীম আহমদ, আলহাজ মাওলানা আতাউর রহমান, মাওলানা আবদুল করীম, হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, মাওলানা আশফাকুর রহমান, মাওলানা আনিসুর রহমান ও মাওলানা নোমান হামিদী প্রমূখ।
সভায় নেতৃবৃন্দ বিনা নোটিশে একতরফাভাবে ভারত নদী সমূহের বাঁধ খুলে দেয়ায় সৃষ্ঠ আকষ্মিক বন্যায় বাংলাদেশের ফেনী কুমিল্লা চট্টগ্রাম সিলেটসহ দেশের বৃহত্তর অন্চলে মানবিক বিপর্যয় দেখা দেয়ায় গভীর উদ্বেগ জানিয়েছেন। ভারতের এহেন আচরনকে তাঁরা আন্তর্জাতিক নদী শাসন আইনের পূর্ণ লংঘন ও ক্রিমিনাল আগ্রাসন বলে আখ্যায়িত করেন। সভায় বক্তাগণ বন্যা দূর্গত মানুষের উদ্ধার ও সাহায্যার্থে যার যার অবস্থান থেকে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্তর গণহত্যা এবং বৈষম্যবিরোধী আন্দোলনসহ সকল গুম-খুনের তদন্ত ও বিচার দাবী করেন। সভায় আগামি ৩০শে আগস্ট আন্তর্জাতিক গুম-খুন দিবসে হেফাজতে ইসলাম আন্তর্জাতিক বিভাগের উদ্যোগে এক উলামা সুধী সমাবেশের সিদ্ধান্ত গৃহীত হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com