সোমবার, ১৫ Jun ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ

দিরাইয়ে গাঁজাসহ আটক ৩

amarsurma.com
দিরাইয়ে গাঁজাসহ আটক ৩

আমার সুরমা ডটকম:

প্রায় ৪ লাখ টাকার মূল্যের ৩৯ কেজি গাঁজাসহ ৩ জনকে সুনামগঞ্জের দিরাই বাসস্টেশনের শ্রমিক হোটেলের সামন থেকে সোমবার দুপুরে তাদেরকে আটক করেছে দিরাই থানা পুলিশ। আটককৃতরা সবাই হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাসিন্দা।
দিরাই থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের ইনাতাবাদ গ্রামের মৃত শমরাজ মিয়ার ছেলে মোঃ নাসির মিয়া (৫০), ফজলুল হকের ছেলে আলম মিয়া (১৯) ও গাজীপুর ইউনিয়নের বাসুল্লা গ্রামের মৃত আছন আলীর ছেলে নাজিব মিয়া ওরফে মজিব মিয়াকে (২৫) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৩ লাখ ৯০ হাজার টাকা বলে জানা গেছে।
দিরাই থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃতদের বিরুদ্ধে দিরাই থানায় মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com