সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
শিশির মনিরের নামে মামলা, তদন্তে ডিবি ‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের মামদানির ভূমিধস বিজয়ে ধরাশায়ী ট্রাম্প চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দল মন্তব্য প্রতিবেদন: বর্তমান সরকারের সংস্কারের অর্জন কতটুকু? ‘ক্লিন দিরাই’-এর আহ্বায়ক কমিটি গঠন
‘দেশ সুসময় পার করছে’

‘দেশ সুসময় পার করছে’

index_105506আমার সুরমা ডটকম : ‘দেশ এখন সুসময় পার করছে’ বলে মন্তব্য করেছেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু। শনিবার বিকেলে ফেনী শহরের মিজান ময়দানে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)’র জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, দেশের বুদ্ধিজীবীদের একটা অংশ বলছে, দেশ এখন দুঃসময় পার করছে। আমি তাদের বলতে চাই দুঃসময়তো তখন ছিল, যখন দেশের মন্ত্রীসভায় রাজাকাররা ছিল। এখন তো দেশ সুসময় পার করছে। স্বাধীনতা বিরোধীদের বিচার হচ্ছে, সরকার জঙ্গিদের আস্তানা গুঁটিয়ে দিচ্ছে। তথ্যমন্ত্রী আরো বলেন, ক্ষমতার জন্য গণতন্ত্রের মুখোশধারী জঙ্গী নেত্রী খালেদা জিয়া যুদ্ধাপরাধী জামায়াতকে নিয়ে বিদেশি নাগরিক হত্যা, মসজিদে গুলি ও আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশে অরাজকতার সৃষ্টি করছে। এসময় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার সফিউদ্দিন আহমেদ বেলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দলের কার্যকরী কমিটির সভাপতি মইনুদ্দিন খান বাদল, কার্যকরী কমিটির যুগ্ম-সম্পাদক মোহাম্মদ খালেদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট হাবিবুর রহমান সওকত, ফেনী-২ আসনের সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম প্রমুখ। এর আগে দলের স্থায়ী কমিটির সদস্য ও ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরিন আখতার সম্মেলনের উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com