সোমবার, ১৩ Jul ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১

amarsurma.com
সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের দিরাইয়ে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি পিস্তল, দেশীয় বিভিন্ন জাতের অস্ত্রসহ দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়ার ছেলে উজ্জ্বল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। ২৪ জানুয়ারি ২০২৬ (শনিবার) বাংলাদেশ সেনাবাহিনীর এ তথ্য বিবরণীতে জানানো হয়, গতকাল সন্ধ্যায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জের দিরাই উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার চান্দিপুর গ্রামে অভিযান চালিয়ে দিরাই পৌরসভার সাবেক মেয়র মোঃ মোশাররফ মিয়ার ছেলে উজ্জ্বল মিয়াকে গ্রেফতার করা হয়। অভিযানে ১টি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক, ৮ রাউন্ড পিস্তলের গোলাবারুদ, বেশকিছু পাসপোর্ট ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান অব্যাহত রয়েছে।
দিরাই থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ এনামুল হক চৌধুরী বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানের সত্যতা স্বীকার করে বলেন, আসামী আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com