বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন: ৩ এমপিকে শোকজ

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন: ৩ এমপিকে শোকজ

index_106643আমার সুরমা ডটকম ডেক্স : পৌরসভায় নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনের দায়ে ক্ষমতাসীন আওয়ামীলীগের তিন সংসদ সদস্যকে শোকজ করেছে নির্বাচন কমিশন। তাদের বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনকে তিন দিনের মধ্যে নিজ নিজ বক্তব্য জানাতে হবে। ইসি সচিব মো. সিরাজুল ইসলাম রোববার বলেন, “বরগুনা-২ আসনের সংসদ সদস্য হাচানুর রহমান রিমন, ঢাকা-২০ আসনের এম এ মালেক ও নাটোর-২ আসনের শফিকুল ইসলাম শিমুলকে শো’কজ করা হয়েছে।” একইসঙ্গে মন্ত্রী ও এমপিদের আচরণবিধি মেনে চলতে মন্ত্রিপরিষদ বিভাগ এবং সংসদ সচিবালয়ে চিঠি দেওয়া হয়েছে। কমিশনের কর্মকর্তারা জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিতি, হেলিকপ্টার ব্যবহার ও আগাম প্রচারমূলক কাজে জড়িত থেকে সরকারি সুবিধাভোগী এই ব্যক্তিরা আচরণবিধি লঙ্ঘন করেছেন। বিষয়টি ইসির নজরে আসার পর তাদের নোটিস পাঠানোর সিদ্ধান্ত হয়। জানা গেছে, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আরও কয়েকজনকে নোটিশ পাঠানো হতে পারে। প্রসঙ্গত, আজ বিকেলেই নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা সাংবাদিকদের জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com