সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ
বিএনপি নেতার বাসায় বিশেষ বৈঠক করেছেন ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ

বিএনপি নেতার বাসায় বিশেষ বৈঠক করেছেন ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ

0_107145আমার সুরমা ডটকম : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের গুলশানের বাসায় এক বিশেষ বৈঠক করেছেন ভারতের বিদায়ী হাইকমিশনার পঙ্কজ শরণ। বুধবার রাত সাড়ে আটটায় তিনি বিএনপির এই নেতার বাসায় আসেন। এখানে প্রায় দুই ঘণ্টা ব্যাপী এক বিশেষ বৈঠকে মিলিত হন ভারতের বিদায়ী এই হাইকমিশনার। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন। প্রায় দুই ঘণ্টা বৈঠক শেষে রাত ১০টা ২৩ মিনিটের দিকে পঙ্কজ শরণ বিএনপি নেতা আবদুল মঈন খানের বাড়ি থেকে বের হন। তবে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলেননি। তাৎক্ষণিকভাবে বিএনপি নেতাদের পক্ষ থেকেও বৈঠকের বিষয়ে কোন কিছু জানা যায়নি।
অপরদিকে ১০ ডিসেম্বর বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাত করবেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাত হওয়ার কথা রয়েছে। বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান শীর্ষ নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।
বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাতের আগের রাতে দলটি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানসহ সিনিয়র নেতাদের সঙ্গে অনুষ্ঠিত পঙ্কজ শরণের বিশেষ বৈঠক অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন অভিজ্ঞমহল।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com