মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু
চট্টগ্রামে নৌবাহিনীর মসজিদ ও হাসপাতালে গ্রেনেড হামলা: কর্নেলসহ আহত ১৫

চট্টগ্রামে নৌবাহিনীর মসজিদ ও হাসপাতালে গ্রেনেড হামলা: কর্নেলসহ আহত ১৫

filejhhfআমার সুরমা ডটকম : চট্টগ্রামে নৌবাহিনীর সংরক্ষিত এলাকা ১নং নাবিক কলোনি, ঈশা খাঁ ঘাঁটির মসজিদ ও পতেঙ্গায় নৌবাহিনীর হাসপাতালে গ্রেনেড হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে নৌবাহিনীর কর্নেল জাহিদসহ কমপক্ষে ১৫ আহত হয়েছেন। কর্নেল জাহিদ নেভি হাসপাতালের আই স্পেশালিষ্ট। বোমায় আহতদের নৌবাহিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানাগেছে, সেখান থেকে অবিস্ফোরিত অবস্থায় আরও তিনটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর একই সময়ে এসব হামলার ঘটনা ঘটেছে বলে শীর্ষ নিউজকে জানিয়েছেন বোমার আঘাতে আহত কর্নেল জাহিদ। কর্নেল জাহিদ বলেন, ‘জুমার নামাজের পরপরই বিকট শব্দে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে তা জানি না। বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।’ স্থানীয় সূত্রে জানা গেছে, জুমার নামাজের পর মুসল্লিরা যখন মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছিলেন ঠিক তখনই ইশাঁ খা মসজিদের পাশে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

এদিকে একই সময়ে পতেঙ্গা নৌবাহিনী হাসপাতাল এবং এক নং নাবিক কলোনী এলাকায় বোমা বিস্ফোরণ হয় বলে বাসিন্দারা জানান। পুলিশের একজন কর্মকর্তা জানান, নামাজ শুরু হওয়ার পর প্রথম রাকাতেই এই হামলা চালানো হয়। মসজিদে দুশো জনের মতো মুসল্লি নামাজ পড়ছিল।
এই ঘটনায় মিজান নামে নৌবাহিনীর একজন ব্যাটম্যানকে আটক করা হয়েছে বলে। পুলিশ বলছে, তৃতীয় গ্রেনেডটি ছোড়ার সময় স্থানীয় মুসল্লিরাই তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। মসজিদটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশের বিশেষ বাহিনী র‌্যাব ওই এলাকাটি ঘিরে রেখেছে। সেখানে আলামত সংগ্রহের কাজ চলছে। পুলিশ বলছে, আটক ওই ব্যক্তি টেক্সটাইল ইঞ্জিনিয়ারের ভুয়া সার্টিফিকেট দেখিয়ে নৌবাহিনীতে চাকরি নিয়েছিলেন। যে মসজিদটিতে হামলা চালানো হয়েছে সেটি অত্যন্ত সংরক্ষিত একটি এলাকায়। সাধারণ লোকজনের সেখানে প্রবেশাধিকার নেই। সাধারণত কলোনির লোকেরাই সেখানে নামাজ পড়তে যান। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আর জড়িতদের খুজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ কমিশনার আবদুল জলিল মন্ডল।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com