মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু
দেশে সাক্ষরতার হার বেড়ে দাঁড়িয়েছে ৫৮.৬ শতাংশে

দেশে সাক্ষরতার হার বেড়ে দাঁড়িয়েছে ৫৮.৬ শতাংশে

file;;lআমার সুরমা ডটকম : দেশের মানুষের মধ্যে সাক্ষরতার হার বেড়ে ৫৮.৬ শতাংশে দাঁড়িয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিসটিকসের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ৭ বছরের উপরে জনগোষ্ঠীর শিক্ষার হার বেড়ে দাঁড়িয়েছে ৫৮.৬ শতাংশে, যা ২০১৩ সালে ছিল ৫৭.২ শতাংশ। পুরুষের ক্ষেত্রে শিক্ষার হার বেড়ে দাঁড়িয়েছে ৬০.৭ শতাংশে, যা ২০১৩ সালে ছিল ৫৯.৩ শতাংশ। নারীদের ক্ষেত্রে শিক্ষার হার বেড়ে দাঁড়িয়েছে ৫৬.৬ শতাংশে, যা ২০১৩ সালে ছিল ৫৫.১ শতাংশ। প্রতিবেদন অনুযায়ী, বয়স্ক শিক্ষার হারও বেড়েছে। ২০১০ সালে বয়স্ক শিক্ষার হার ছিল ৫৮.৬ শতাংশ, ২০১৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে শতকরা ৬১.৪ শতাংশে। জরিপের ফলাফলে দেখা যায়, গ্রামীণ জনগোষ্ঠীর তুলনায় শহরের লোকজন প্রায় ৩০ শতাংশ বেশি শিক্ষিত।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com