শনিবার, ৩০ মে ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত

sorok-150x150আমার সুরমা ডটকম : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় লাইলী বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় তিন যাত্রী আহত হয়েছেন। সোমবার দুপুরে পৌরশহরের উছলাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লাইলী বেগম কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত আপ্তার আলীর স্ত্রী। আহতরা হলেন আকমল আলী (৩৩), মাছুম বিল্লাহ (১৮) ও জাকির মিয়া (২৫)। তাদের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, দুপুরে উছলাপাড়া এলাকায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লাইলী বেগমের মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম দুর্ঘটনায় এক নারীর মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত অটোরিকশা দু’টি আটক করা হয়েছে। তবে চালকরা পালিয়ে গেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com