সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
সৌদিতে সাত মাসে পালিয়েছেন দেড়শো বাংলাদেশি নারীকর্মী

সৌদিতে সাত মাসে পালিয়েছেন দেড়শো বাংলাদেশি নারীকর্মী

index_109222আমার সুরমা ডটকম ডেক্স : সৌদিআরব থেকে গত সাত মাসে দেড়শো বাংলাদেশি নারীকর্মী পালিয়েছেন। এরা সবাই গৃহকর্মীর কাজ নিয়ে সৌদি গিয়েছিলেন। সংবাদমাধ্যম সৌদি গেজেটে আজ বুধবার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। এতে বলা হয়, গত সাত মাসে প্রায় দেড় লাখ বাংলাদেশি গৃহকর্মীর কাজ নিয়ে সৌদি যান। প্রতিবেদনে বলা হয়, কেন গৃহকর্মীরা কাজ ছেড়ে পালিয়ে যাচ্ছেন-এ ব্যাপারে অনুসন্ধান করেছে বাংলাদেশ দূতাবাস। সেখানে বলা হয়, অতিরিক্ত কাজের চাপ, ঘরের প্রতি অতিরিক্ত টান ও মালিকের দুর্ব্যবহারের কারণে গৃহকর্মীরা কাজ ছেড়ে দিচ্ছেন। নিয়োগ বিষয়ে বিশেষজ্ঞ খালেদ আল সাইফ জানিয়েছেন, বাংলাদেশের অবস্থা ওই জায়গায় এমন নেই যে এ বিষয়ে তারা সৌদি সরকারের কাছে ক্ষতি পূরণ দাবি করবে। তিনি বলেন, ‘দুই দেশের করা চুক্তিতে পাঁচ লাখ গৃহকর্মী পাঠানোর কথা থাকলেও বাংলাদেশ এত গৃহকর্মী পাঠায়নি। এর মধ্যে ১৫০ জন চলে যায়।’ খালেদ আল সাইফ আরও জানিয়েছেন, এসব নিয়োগের ব্যাপারে বাংলাদেশ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে আগ্রহী। বাংলাদেশ থেকে গৃহকর্মী নেওয়ার খরচ আগের তুলনায় অনেক বেড়েছে বলে জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com