শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১১:১১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা দিরাইয়ে যথাযথ মর্যাদায় রোকেয়া দিবস ও দুর্নীতি বিরোধী দিবস পালিত শিশির মনিরের নামে মামলা, তদন্তে ডিবি ‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের
৮ সাংবাদিককে হত্যার হুমকি

৮ সাংবাদিককে হত্যার হুমকি

66_109379আমার সুরমা ডটকম : দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের আটজন তথ্যপ্রযুক্তি বিষয়ক সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে ‘ইন্টারন্যাশনাল জিএমবি’ (আইজি এমবি) নামের সংগঠনের পরিচয় দিয়ে প্রত্যেকের মুঠোফোনে আলাদাভাবে এসএমএস পাঠিয়ে এই হুমকি দেওয়া হয়। হুমকির এসএমএস পেয়েছেন কালের কণ্ঠের মোহাম্মদ খান, আমাদের সময়ের ওয়াশিকুর রহমান শাহীন, দৈনিক যুগান্তরের তরিক রহমান, সমকালের হাসান জাকির, দৈনিক সংবাদের মোহাম্মদ কাওছার উদ্দিন, সকালের খবরের তারিকুর রহমান খান বাদল, আলোকিত বাংলাদেশের মোস্তাফিজুর রহমান সোহাগ এবং কালের কণ্ঠের মাসুদ রুমী।
‘০১৮৭৩১৪৯৫৮০’ নম্বর থেকে পাঠানো ওই হুমকির মেসেজে বোমা মেরে হত্যার হুমকি দিয়ে বলা হয়, ‘আপনার শেষ ইচ্ছা পূরণ করে নিন কারণ আপনি জীবনের একেবারে শেষের দিকে আছেন। খুব শিগগিরই আপনি আমাদের হাতে খুন হবেন।’ এসএমএসের শেষে প্রেরক হিসেবে ‘জামান মজুমদার’ পরিচয়ে একটি নামের উল্লেখ আছে। যিনি নিজেকে জিএমবির ইন্টারন্যাশনাল কো-অর্ডিনেটর বলে পরিচয় দিয়েছেন। হুমকি পাওয়ার পর সাংবাদিকেদের অনেকেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com