শনিবার, ১৩ Jun ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
সিলেটে জেএসসিতে পাসের হার ৯৩.৫৯ শতাংশ

সিলেটে জেএসসিতে পাসের হার ৯৩.৫৯ শতাংশ

jsc-2আমার সুরমা ডটকম : জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসিতে) এবার সিলেটে পাসের হার ৯৩ দশমিক ৫৯ শতাংশ, সারা দেশের হার ৯২ দশমিক ৩৩ শতাংশ। প্রাথমিক ও ইবতেদায়ী সমাপণীতে এ বছর ঢাকা বিভাগে পাসের হার ৯৮.৭৪ শতাংশ, রাজশাহী বিভাগে পাসের হার ৯৯ শতাংশ, খুলনা বিভাগে পাসের হার ৯৮.৯৭ শতাংশ, চট্টগ্রাম বিভাগে পাসের হার ৯৮.৪১ শতাংশ, বরিশাল বিভাগে পাসের হার ৯৮.৩০ শতাংশ, সিলেট বিভাগে পাসের হার ৯৬.৭৯ শতাংশ ও রংপুর বিভাগে পাসের হার ৯৮.৫৬ শতাংশ। জেএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২২ লাখ ৭২ হাজার ২৮৯ জনের মধ্যে পাশ করেছে ২০ লাখ ৯৮ হাজার ৮২ জন। এরমধ্যে চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৪৮ শতাংশ, সিলেট বোর্ডে পাসের হার ৯৩ দশমিক ৫৯ শতাংশ, কুমিল্লা বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৫১ শতাংশ ও বরিশাল বোর্ডে ৯৭ দশমিক ২৬। বৃহস্পতিবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রীর কাছে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী (পিএসসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। প্রাথমিক ও এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। প্রসঙ্গত, ১ নভেম্বর শুরু হয়ে জেএসসি-জেডিসি পরীক্ষা শেষ হয় ১৮ নভেম্বর। এ পরীক্ষায় অংশ নেয় মোট ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ শিক্ষার্থী। অপরদিকে, পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। এরমধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনীতে ২৯ লাখ ৪৯ হাজার ৬৩ জন ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে ৩ লাখ ৫ হাজার ৪৫১ জন পরীক্ষার্থী অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com