মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু
তেহরানে সৌদি দূতাবাসে হামলা, আগুন

তেহরানে সৌদি দূতাবাসে হামলা, আগুন

bbc pic_110781আমার সুরমা ডটকম ডেক্স : সৌদি শিয়া নেতা শেখ নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে তেহরানে সৌদিআরবের দূতাবাস ভবনে আগুন ধরিয়ে দিয়েছে ইরানের শিয়া মতাবলম্বীরা। এর আগে তারা দূতাবাসের সামনে বিক্ষোভ করে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে। দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। সন্ত্রাসবাদের অভিযোগে শেখ নিমর আল-নিমরকে শনিবার মৃত্যুদণ্ড দেয়া হলেও, নিমর-এর সমর্থকেরা মনে করেন যে, সৌদি রাজতন্ত্রের বিরুদ্ধে সমালোচনার কারণেই তাকে প্রাণদণ্ড দেয়া হয়েছে। নিমর আল-নিমর-এর মৃত্যুদণ্ডের ঘটনায় তীব্র ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। এছাড়া এই ঘটনার কঠোর প্রতিশোধ নেবার কথা ঘোষণা করেছে ইরানের দ্য রেভোলিউশনারি গার্ড।
সৌদিআরবের শিয়া অধ্যুষিত পূর্বাঞ্চল কাতিফ প্রদেশেও প্রতিবাদ হয়েছে। এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে ঐ পুরো অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com