বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত

আসছে বড় ভূমিকম্প!

images_111317আমার সুরমা ডটকম : হিমালয় অঞ্চলে বড় কোনো ভূমিকম্প আঘাত হানতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। রিখটার স্কেলে এর তীব্রতা হতে পারে ৮ দশমিক ২ মাত্রা বা এরও বেশি। বুধবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনার বিশেষজ্ঞরা এই সতর্ক বার্তা শুনিয়েছেন। বিশেষজ্ঞদের ভাষ্য, গত সোমবার মণিপুরে আঘাত হানা ভূমিকম্পের চেয়ে শক্তিশালী ভূমিকম্প ভবিষ্যতে অঞ্চলটিতে আঘাত হানতে পারে। রিখটার স্কেলে মণিপুরে আঘাত হানা ভূমিকম্পের তীব্রতা ছিল ৬ দশমিক ৭। ২০১৫ সালের মে মাসে নেপালে ৭ দশমিক ৩ ও ২০১১ সালে সিকিমে ৬ দশমিক ৯ তীব্রতার ভূমিকম্প হয়। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ে ক্রমিক ভূমিকম্পে টেকটোনিক প্লেটে ফাটল সৃষ্টি হয়েছে। প্লেটের এই পরিস্থিতি ভবিষ্যতে আরও ভূমিকম্পের জন্ম দিতে পারে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ৮ ছাড়িয়ে যেতে পারে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরাও বড় ভূমিকম্পের ব্যাপারে সতর্ক করেছেন। যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের ভূকম্পনবিদ রজার বিলহামের সতর্কতা, বর্তমান পরিস্থিতিতে অন্তত চারটি ভূমিকম্প আঘাত হানতে পারে। এসব ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ৮ ছাড়িয়ে যেতে পারে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com