শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা দিরাইয়ে যথাযথ মর্যাদায় রোকেয়া দিবস ও দুর্নীতি বিরোধী দিবস পালিত শিশির মনিরের নামে মামলা, তদন্তে ডিবি ‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের
ব্রাহ্মণবাড়িয়ায় ইজতেমার যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ায় ইজতেমার যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১

accident 1_111502আমার সুরমা ডটকম : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বৈশামুড়া এলাকায় ট্রাকের ধাক্কায় ইজতেমার যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে নাছির মিয়া (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনা আহত হয়েছেন আরও ২৬ যাত্রী। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাছির মিয়া সিলেট সদর উপজেলার ইনানি এলাকার বাসিন্দা। সরাইল খাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. জাহাঙ্গীর আলম জানান, সন্ধ্যায় সিলেট থেকে বিশ্ব ইজতেমার উদ্দেশে ছেড়ে আসা এনা পরিবহনের একটি বাস উপজেলার বৈশামুড়া এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় একই দিক থেকে চলা একটি ট্রাককে অতিক্রম করতে গেলে ট্রাকের ধাক্কায় বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রী নিহত এবং ২৬ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com