সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
শিশির মনিরের নামে মামলা, তদন্তে ডিবি ‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের মামদানির ভূমিধস বিজয়ে ধরাশায়ী ট্রাম্প চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দল মন্তব্য প্রতিবেদন: বর্তমান সরকারের সংস্কারের অর্জন কতটুকু? ‘ক্লিন দিরাই’-এর আহ্বায়ক কমিটি গঠন
সংবাদকর্মীর ওপর হামলার ঘটনায় সৈনিকলীগ নেতা বহিষ্কার

সংবাদকর্মীর ওপর হামলার ঘটনায় সৈনিকলীগ নেতা বহিষ্কার

g_111799আমার সুরমা ডটকম : যশোরে চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরা পারসন ও গাড়ি চালকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় অভিযুক্ত আব্দুর রহমান কাকনকে দল থেকে বহিষ্কার করেছে বঙ্গবন্ধু সৈনিকলীগ। আজ শনিবার সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়। বঙ্গবন্ধু সৈনিকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদকর্মীদের ওপর হামলার অভিযোগে বঙ্গবন্ধু সৈনিকলীগের যশোর শহর শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমান কাকনকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে আব্দুর রহমান কাকনের নেতৃত্বে একদল সন্ত্রাসী চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরা পারসন রিপন হোসেন ও গাড়ি চালক আলাউদ্দিনের ওপর হামলা করে। পরে রাতেই কাকনকে আটক করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com