শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রদের সঙ্গে সংঘর্ষে ব্যবসায়ী-ছাত্রলীগ, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রদের সঙ্গে সংঘর্ষে ব্যবসায়ী-ছাত্রলীগ, আহত ৩০

brahmanbaria news-11-01-2016-pic===3_1411আমার সুরমা ডটকম : ব্রাহ্মণবাড়িয়া শহরের টিএ রোডে মাদ্রাসা ছাত্র ও মোবাইল ব্যবসায়ীদের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় শহরের জেলা পরিষদ মার্কেটের বিজয় টেলিকম মালিক রনির সঙ্গে মাদ্রাসার ২ ছাত্রের বাকবিত-া হয়। এর জের ধরে মাদ্রাসার কয়েক’শ ছাত্র জেলা পরিষদ মার্কেটে গিয়ে রনির মালিকানাধীন বিজয় টেলিকমসহ একাধিক দোকানে হামলা চালায় ও ভাঙচুর চালায়। এরপর ব্যবসায়ীরা মাদ্রাসা ছাত্রদের ধাওয়া করলে দু-পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে ব্যবসায়ীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীরা যোগ দিলে তা ত্রিমুখী সংঘর্ষে রূপ নেয়। রাত ৯ টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছে। সংঘর্ষ চলাকালে টিএরোড ও বড় মাদ্রাসার সামনে অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটে। আহত ব্যবসায়ী রনি জানান- বিকেলে তার দোকানের সামনে এক বৃদ্ধ ইজি বাঈক চালকের সঙ্গে ভাড়া নিয়ে মাদ্রাসার দু-ছাত্র দুর্ব্যবহার করে। তিনি এর প্রতিবাদ করায় দুই মাদ্রাসা ছাত্র তাকে দেখে নেয়ার হুমকি দিয়ে চলে আসে। এর কিছুক্ষণ পরই কয়েক’শ মাদ্রাসা ছাত্র জেলা পরিষদ মার্কেটে গিয়ে হামলা চালায়। এরপরই সংঘর্ষ শুরু হয়। পুরো টিএরোড রনক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক রাউন্ড টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে। সংঘর্ষে আহতদের মধ্যে পুলিশের এক এএসপিসহ ৫ জন আহত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত শহরের টিএ রোড, কান্দিপাড়ায় থেমে থেমে সংঘর্ষ চলছিল। শহরের প্রধান সড়কে টিএরোডের সব দোকানপাট বন্ধ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com