মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
ইন্দোনেশিয়ায় জাতিসংঘ ও প্রেসিডেন্ট ভবনের কাছে বিস্ফোরণ-গোলাগুলি: নিহত ৬

ইন্দোনেশিয়ায় জাতিসংঘ ও প্রেসিডেন্ট ভবনের কাছে বিস্ফোরণ-গোলাগুলি: নিহত ৬

a6abc9f9-93a2-4487-8081-5d7053f0bb04_112439আমার সুরমা ডটকম ডেক্স : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় জাতিসংঘ কার্যালয় ও প্রেসিডেন্ট ভবনের নিকটবর্তী এলাকায় একাধিক বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছে। নিহতের মধ্যে ৩ জন পুলিশ সদস্য রয়েছে বলে জানিয়েছে জাকার্তা পুলিশ। তবে, এ ঘটনায় কতজন আহত হয়েছে তা এখনও জানা যায়নি। বৃহস্পতিবার ভোরে জাকার্তার কেন্দ্রস্থলে সারিনাহ মল নামে একটি শপিং সেন্টারের বাইরে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশের স্থানীয় একটি সূত্র জানিয়েছে, ১০ থেকে ১৫ জন বন্দুকধারী মোটরবাইকে করে এসে এ ঘটনা ঘটিয়েছে। স্থানীয় টেলিভিশন জানিয়েছে রাজধানী জাকার্তায় কমপক্ষে ৬টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জাকার্তা পুলিশের অফিসিয়াল টুইট বার্তায় বলা হয়েছে, যে এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে ওইখানে লাক্সারি হোটেল, গুরুত্বপূর্ণ অফিস ও দূতাবাস রয়েছে। সূত্র: প্রেস টিভি/আলজাজিরা

CYqcTzuWYAAs6bJ

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com