বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
কেজরিওয়ালকে কালি ছুড়ে মারায় তরুণীর কারাদণ্ড

কেজরিওয়ালকে কালি ছুড়ে মারায় তরুণীর কারাদণ্ড

আমার সুরমা ডটকম : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কালি ছুড়ে মারার দায়ে ভাবনা অরোরা নামের এক তরুণীকে ১৪ দিনের কারাদণ্ড দিয়েছেন ভারতের একটি আদালত। এনডিটিভি অনলাইনের খবরে এতথ্য জানানো হয়। গত রোববার দিল্লিতে এক অনুষ্ঠানে কেজরিওয়ালকে কালি ছুড়ে মারেন ওই তরুণী। ভিন্ন দিনে দিল্লিতে জোড়-বিজোড় সংখ্যার যানবাহন চলাচলের নির্দেশ যথাযথভাবে পালন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাতে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দিল্লিতে বিষাক্ত ধোঁয়াশা নিয়ন্ত্রণে যানবাহন চলাচলে ওই নিয়ন্ত্রণ আদেশ জারি করা হয়েছিল।
দিল্লির পুলিশ বলেছে, অরোরার কালি ছুড়ে মারার ওই ঘটনা গণতন্ত্রের ওপর হামলার শামিল। সম্প্রতি রাজনীতিবিদেরা প্রায়ই কালি কিংবা জুতা নিক্ষেপের মতো ঘটনার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন। তাই এবার সময় হয়েছে যারা এ ধরনের পথ অবলম্বন করে, তাদের শিক্ষা দেয়ার। এটা কালির বদলে অ্যাসিডও হতে পারতো এবং এ কারণে তার কঠিন সাজা হওয়া প্রয়োজন। ভাবনা অরোরা পাঞ্জাবে কেজরিওয়ালের দল আম আদমি পার্টির (এএপি) বিদ্রোহী অংশের সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করেছে।
অরোরার আইনজীবী আদালতে বলেন, অতীতে অরোরা কোনো অপরাধে জড়িত ছিলেন না, তাই তাঁকে মুক্তি দেয়া হোক। কিন্তু অরোরার আইনজীবীর ওই আবেদন আদালত গ্রহণ করেননি। কালি ছুড়ে মারার ঘটনাকে ‘বিজেপির ষড়যন্ত্র’ বলে অভিহিত করেছে এএপি। দলটি এজন্য দিল্লির পুলিশ প্রধানকেও দোষারোপ করেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com