মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:১০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে নূরানী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন দিরাইয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি এনামুল হক চৌধুরীর মতবিনিময় তফসিল ঘোষণার পরও ঝুলছে প্রার্থীদের পোস্টার-লিফলেট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা দিরাইয়ে যথাযথ মর্যাদায় রোকেয়া দিবস ও দুর্নীতি বিরোধী দিবস পালিত শিশির মনিরের নামে মামলা, তদন্তে ডিবি ‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার
সংসদ সদস্যদের বেতন দ্বিগুণ করার প্রস্তাব

সংসদ সদস্যদের বেতন দ্বিগুণ করার প্রস্তাব

national-parliament-bd-logo_101495আমার সুরমা ডটকম : সংসদ সদস্যদের বর্তমান মাসিক বেতন ২৭ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৫৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে জাতীয় সংসদে। মেম্বারস অব পার্লামেন্ট (রিউমারেশন অ্যান্ড অ্যালাউন্সেস) অর্ডার সংশোধন এনে একটি বিল উত্থাপন করা হয়েছে সংসদে। রোববার দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে আইনমন্ত্রী আনিসুল হক বিলটি উত্থাপন করেন।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, ‘সংসদ সদস্যদের বেতন, ভাতা, পারিতোষিক, বিশেষ অধিকার ইত্যাদি মেম্বারস অব পার্লামেন্ট অর্ডার, ১৯৭৩ দ্বারা নির্ধারিত হয়ে থাকে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি এবং দেশের আর্থ-সামাজিক অবস্থার প্রেক্ষাপটসহ সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন স্কেল ঘোষণা করার কারণে সংসদ সদস্যদের জন্য সময়োপযোগী বেতন-ভাতাদি নির্ধারণ করা আবশ্যক।’
ওই বিলে সংসদ সদস্যদের বর্তমান মাসিক বেতন ২৭ হাজার ৫০০ টাকা থেকে বৃদ্ধি করে ৫৫ হাজার টাকা, মাসিক ব্যয় নিয়ামক ভাতা তিন হাজার টাকা থেকে বৃদ্ধি করে পাঁচ হাজার টাকা, দৈনিক ভাতা ৩০০ টাকা থেকে বৃদ্ধি করে ৭৫৪ টাকা প্রস্তাব করা হয়েছে।
এছাড়া স্বেচ্ছাসেবী তহবিল তিন লাখ টাকা থেকে বৃদ্ধি করে পাঁচ লাখ টাকা, নির্বাচনী এলাকার মাসিক খরচ সাত হাজার ৫০০ টাকা থেকে বৃদ্ধি করে ১২ হাজার ৫০০ টাকা, মাসিক পরিবহন খরচ ৪০ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৭০ হাজার টাকা, বার্ষিক অভ্যন্তরীণ ভ্রমণ খরচ ৭৫ হাজার টাকা থেকে বৃদ্ধি করে এক লাখ ২০ হাজার টাকা, মাসিক লন্ড্রি ভাতা এক হাজার টাকা থেকে বৃদ্ধি করে দেড় হাজার টাকা এবং ক্রোকারিজ-ইত্যাদির ক্ষেত্রে মাসিক ভাতা চার হাজার টাকা থেকে বৃদ্ধি করে ছয় হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।
বিলে সংসদ সদস্যদের বেতন-ভাতা বৃদ্ধির লক্ষ্যে মেম্বারস অব পার্লামেন্ট অর্ডার ১৯৭৩ সংশোধন করা প্রয়োজন বলে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com