মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত দিরাইয়ে এখনো ঝুলছে নির্বাচনী ব্যানার-ফেস্টুন
জগন্নাথপুর পৌর এলাকার দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত

জগন্নাথপুর পৌর এলাকার দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত

আমার সুরমা ডটকম : জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর উত্তরপাড়া গ্রামে তুচ্ছ বিষয় নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতের নাম নুর মিয়া (৫৫)। শনিবার রাত সাড়ে আট টায় এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকবাসী জানান, ওই গ্রামের আহাদ উল্লাহ ও একই এলাকার মিঠু মিয়ার লোকজনের মধ্যে বিদ্যুৎ বিলের মিটার নিয়ে প্রথমে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপযার্য়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই নুর মিয়া নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। তাদেরকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) খান মোহাম্মদ মাঈনুল জাকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com