মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০
২২ মার্চ যেসব ইউনিয়নে ভোট

২২ মার্চ যেসব ইউনিয়নে ভোট

images_116348আমার সুরমা ডটকম : আগামী ২২ মার্চ  প্রথম পর্যায়ে ৭৫২টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ করা হবে। সারা দেশে চার হাজার ৫৪৬টি ইউনিয়ন পরিষদের মধ্যে চলতি বছর মেয়াদ উত্তীর্ণ হবে ৪ হাজার ২৭৫টি ইউনিয়ন পরিষদের। ছয়টি ধাপে এগুলোতে নির্বাচন করবে কমিশন। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী জেলা নির্বাচন কর্মকর্তারা তাঁদের এলাকার ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিস্তারিত সময়সূচি নির্ধারণ করে গেজেট প্রজ্ঞাপন জারি করবেন।
প্রথম পর্যায়ের ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই ২৩ ও ২৪ ফেব্র“য়ারি, আপিল দাখিল ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি ২৮ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২ মার্চ, প্রতীক বরাদ্দ ৩ মার্চ এবং ভোট গ্রহণ ২২ মার্চ।
এই প্রথমবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের নির্বাচন দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত হচ্ছে। চেয়ারম্যান পদে নির্বাচনে শুধু নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। কোনো রাজনৈতিক দল কোন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একাধিক ব্যক্তিকে মনোনয়ন প্রদান করতে পারবে না। ৭৫২টি ইউনিয়ন পরিষদের তালিকা পেতে ক্লিক করুন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com