বুধবার, ১৫ Jul ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
প্রধান বিচারপতিকে নিয়ে ‘মানহানিকর’ বক্তব্য: জনকণ্ঠ সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রধান বিচারপতিকে নিয়ে ‘মানহানিকর’ বক্তব্য: জনকণ্ঠ সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

images_120416আমার সুরমা ডটকম প্রধান বিচারপতিকে নিয়ে ‘মানহানিকর’ বক্তব্য প্রকাশের জেরে দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আতিকুল্লাহ খান মাসুদ এবং নির্বাহী সম্পাদক স্বদেশ রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বুধবার দুপুরে মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাহাউদ্দিন কাজী এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার এজাহারে বলা হয়, গত ৪ ফেব্রুয়ারি জনকণ্ঠ পত্রিকার উপ-সম্পাদকীয় পাতায় ‘অবসরের পর রায় লেখা/খালেদার বাস্তবায়নের দায় এখন নতুন কাঁধে’ শিরানামে উপ-সম্পাদকীয়তে সুপ্রিমকোর্ট, প্রধান বিচারপতি তথা সমগ্র বিচারাঙ্গণকে নিয়ে মানহানিকর বক্তব্য প্রকাশ করা হয়েছে। এজন্য আইনজীবী মামলাটি দায়ের করেছেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বাহাউদ্দিন কাজী মামলাটি আমলে নিয়ে সমন জারি করে ১৬ মার্চ তাদের হাজির হওয়ার নির্দেশ দেন। কিন্তু তারা আদালতে হাজির হননি। আদালতের নির্দেশ অমান্য করায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান‍া জারি করেছেন আদালত। আইনজীবী আব্দুল মুমিত চৌধুরী বাদী হয়ে গত ১৮ ফেব্রুয়ারি দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com