সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
শিশির মনিরের নামে মামলা, তদন্তে ডিবি ‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের মামদানির ভূমিধস বিজয়ে ধরাশায়ী ট্রাম্প চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দল মন্তব্য প্রতিবেদন: বর্তমান সরকারের সংস্কারের অর্জন কতটুকু? ‘ক্লিন দিরাই’-এর আহ্বায়ক কমিটি গঠন
২ সাংবাদিককে হুমকি: জাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে জিডি

২ সাংবাদিককে হুমকি: জাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে জিডি

index_120421আমার সুরমা ডটকম সংবাদ প্রকাশের জেরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই সাংবাদিককে হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেলের বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে বুধবার আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করেছে ওই দুই সাংবাদিক। জানা যায়, গত ১২ মার্চ একটি অনলাইন নিউজ পোর্টালে ‘ঢাকা-আরিচা মহাসড়কে জাবি ছাত্রলীগের বাস ভাংচুর’ ও ২৮ ফেব্রুয়ারি একটি দৈনিকে ‘জাবিতে ছাত্রলীগের মিছিলে না যাওয়ায় অর্ধশত শিক্ষার্থীর মানবেতর জীবন’ শীর্ষক শিরোনামে পৃথক দু’টি সংবাদ প্রকাশিত হয়।
এই দুই সংবাদ প্রকাশের প্রেক্ষিতে জাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি রাজিব আহমেদ রাসেল ফোন করে সংশ্লিষ্ট সাংবাদিকদের মোবাইল ফেনে হুমকি (মোবাইল ফোনে দেওয়া ছাত্রলীগ নেতার বক্তব্য ওই দুই সাংবাদিকের কাছে রেকর্ড রয়েছে) দেন। পরে নিরাপত্তাহীনতায় দুই সাংবাদিক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আশুলিয়া থানায় জিডি করেন।
আশুলিয়া থানার উপপরিদর্শক মো. মোরশেদ আলী মোল্লা বলেন, জাবির দুই সাংবাদিক নিরাপত্তা চেয়ে থানায় এসে জিডি করেছে এবং তাদের জিডি আমলে নেয়া হয়েছে। এ বিষয়ে থানার এক কর্মকর্তাকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা রাজিব আহমেদ রাসেল জানান, আমি তাদের ছোট ভাইয়ের মতো জানি। তাদেরকে আমি এসব কথা বলিনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com