মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
সুনামগঞ্জে নদী থেকে হিন্দু চিকিৎসকের লাশ উদ্ধার

সুনামগঞ্জে নদী থেকে হিন্দু চিকিৎসকের লাশ উদ্ধার

map-sunamganjসুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জে সুরমা নদী থেকে পাবেল আচার্য্য (৩৫) নামে এক হিন্দু পল্লী চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর দেড়টায় সুনামগঞ্জ সদর উপজেলার জগাইরগাঁও গ্রাম পার্শ্ববর্তী সুরমা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। পাবেল সুনামগঞ্জ জেলা শহরের পশ্চিম তেঘরিয়া আবাসিক এলাকার (বাসা নং-রংধনু-০২) মৃত বকুল আচার্য্য’র ছেলে। তিনি সুনামগঞ্জ শহরের ওয়েজখালী এলাকায় অবস্থিত সুষমা ফার্মেসির মালিক।

সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে শীর্ষ নিউজকে জানান, গত ৩০ এপ্রিল শনিবার দুপুরে স্থানীয় ওয়েজখালী খেয়াঘাট এলাকায় সুরমা নদীতে গোসল করতে নামেন পাবেল। একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে গেলে স্বজনসহ ফায়ার সার্ভিসের দল চেষ্টা করে তাকে খুঁজে পায়নি। আজ সোমবার দেড়টায় জগাইরগাঁও গ্রাম পার্শ্ববর্তী সুরমা নদীতে তার লাশ ভাসতে দেখে আমাদের জানালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com