সোমবার, ২৯ Jun ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০
দক্ষিণ সুনামগঞ্জে ডোবায় পড়ে ভাই বোনসহ ৩ শিশুর মৃত্যু

দক্ষিণ সুনামগঞ্জে ডোবায় পড়ে ভাই বোনসহ ৩ শিশুর মৃত্যু

asvhai-bunআমার সুরমা ডটকম সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নে ডোবার পানিতে পড়ে আপন দুই ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে ইউনিয়নের দামোধরতপী ও মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো দামোধরতপী গ্রামের তুজিত মিয়ার মেয়ে আলিমা বেগম (৮) ও ছেলে সজিদ মিয়া (৬) এবং পাশের মাহমুদপুর গ্রামের মো. জহির আলীর ছেলে সাহেদ আহমদ (৯)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দামোধরতপী ও মাহমুদপুর গ্রামের মাঠে ডোবায় বৃষ্টির পানি জমে যায়। ওই তিন শিশু আজ বিকেলে বাড়ি থেকে খেলতে এসে ওই ডোবায় পড়ে যায়। পরে একে একে আলিমা, তার ছোট ভাই সজিদ মিয়া ও সাহেদ আহমদ পানিতে ডুবে মারা যায়। বাড়ির লোকজন পরে তাদের খোঁজ না পেয়ে গ্রামের মাঠে ডোবায় ওই তিন শিশুকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে এলাকাবাসী ও পরিবারের লোকজন শিশুদের লাশ উদ্ধার করে। পুলিশ গিয়ে ঘটনাস্থল পরির্শন করে। দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডোবায় পড়ে একই পরিবারের দুজনসহ তিন শিশু নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এরই মধ্যে এক শিশুর দাফন সম্পন্ন হয়েছে। বাকিদের লাশ দাফনের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com