বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
সোনার দাম বাড়ল ভরিতে ১২২৫ টাকা

সোনার দাম বাড়ল ভরিতে ১২২৫ টাকা

goldpicআমার সুরমা ডটকম দু’মাসের মধ্যে দেশের বাজারে আবার সোনার দাম বাড়ল। আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধি অব্যাহত থাকায় বাংলাদেশে প্রতি ভরিতে এক হাজার ২২৫ টাকা বেড়েছে। নতুন মূল্য আগামী শুক্রবার থেকে কার্যকর হবে বলে বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাজুসের কার্যনির্বাহী কমিটির সভায় দাম বৃদ্ধির এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাজারে সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের মূল্য নির্ধারণ করে বাজুস। এর আগে গত ৭ মার্চ ভরিতে সোনার দাম এক হাজার ২২৫ টাকা বাড়ানো হয়েছিল। নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভাল মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হয়েছে ৪৭ হাজার ৪১৪ টাকা। শুক্রবার থেকে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৪৫ হাজার ৩১৫ টাকা ও ১৮ ক্যারেটের সোনা প্রতিভরি ৩৮ হাজার ৬৬৬ টাকায় বিক্রি হবে। বর্তমানে এ দাম ২২ ক্যারেটের ক্ষেত্রে ৪৬ হাজার ১৮৯ টাকা, ২১ ক্যারেটের ক্ষেত্রে ৪৪ হাজার ৯০ টাকা ও ১৮ ক্যারেটের ক্ষেত্রে ৩৭ হাজার ৪৪১ টাকা। প্রতি ক্ষেত্রেই এক হাজার ২২৫ টাকা বেড়েছে। বর্ধিত দাম অনুযায়ী, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২৭ হাজার ৫৮৫ টাকা, এ মানের স্বর্ণের বর্তমান দাম ২৬ হাজার ৩৬১ টাকা। সোনার সঙ্গে রূপার (ক্যাডমিয়াম) দামও বাড়ছে। প্রতি ভরি রূপার দাম বর্তমানে এক হাজার ৫০ টাকা। শুক্রবার থেকে এ দাম বেড়ে হবে এক হাজার ১৬৬ টাকা। পুরোনো স্বর্ণালংকার গলিয়ে তৈরি করা হয় সনাতন পদ্ধতির সোনা। এ ক্ষেত্রে বিশুদ্ধ সোনার পরিমাণ নির্দিষ্ট করা নেই।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com