বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
ভাষা সৈনিক ও বিশিষ্ট সাংবাদিক সাদেক খান আর নেই

ভাষা সৈনিক ও বিশিষ্ট সাংবাদিক সাদেক খান আর নেই

sadekkhanআমার সুরমা ডটকম ভাষা সৈনিক ও বিশিষ্ট সাংবাদিক সাদেক খান আর নেই। মঙ্গলবার সকাল ১১টায় একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক ও কলামিস্ট সাদেক খান বারিধারাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন। তাঁর কর্মময় জীবন ছিল বর্ণাঢ্যময়। তিনি পঞ্চাশের দশকে চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিনয় করেন। অনেক ছবির প্রযোজনা করেন। তিনি পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ছিলেন।
আগামীকাল সকাল ১০টায় তাঁর লাশ শেষ শ্রদ্ধা জানানোর জন্য জাতীয় প্রেসক্লাবে আনা হবে এবং বাদ জোহর গুলশান আজাদ মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। পাকিস্তান এসেম্বলীর স্পিকার মরহুম আবদুল জব্বার খাঁনের বড় ছেলে মরহুম সাদেক খানের লাশ বনানীস্থ পিতার কবরে সমাহিত করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com