বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
হাজার চেষ্টা করেও বাঁচানো গেল না‘বেবি অব আসমা’কে

হাজার চেষ্টা করেও বাঁচানো গেল না‘বেবি অব আসমা’কে

amla pic_130586আমার সুরমা ডটকম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একদল চিকিৎসকের প্রায় দু’মাসের প্রাণপণ চেষ্টা ব্যর্থ করে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে পরিত্যক্ত অবস্থায় পাওয়া একটি শিশু। শিশুটির বয়স ৬৩ দিন। এই হাসপাতালেই জন্ম হয়েছে তার। সে ছিল ফুটফুটে একটি কন্যা শিশু। হাসপাতাল কর্মীরা জানাচ্ছেন, জন্মের পরই মারাত্মক অসুস্থ হয়ে পড়ে শিশুটি। আর তাকে ওই অবস্থায় ফেলে পালিয়ে যায় তার বাবা মা।পরে শিশুটির দেহে অস্ত্রোপচার করা হয়। গত ৫৭ দিন ধরে শিশুটি প্রফেসর শিউলির তত্ত্বাবধানে ছিল।তিনি ও তার সহকর্মীরা শিশুটিকে সারিয়ে তোলার প্রাণপণ চেষ্টা করছিলেন।
শিশুটি মারা যাওয়ার পর হাসপাতালটির শিশু ওয়ার্ডে তৈরি হয় এক হৃদয়বিদারক দৃশ্য। দায়িত্বরত চিকিৎসকদেরও এসময় চোখের পানি ফেলতে দেখা যায়। হাসপাতালের একজন চতুর্থ শ্রেণির কর্মচারী ওসমান গনি জানান, শিশুটিকে তার বাবা মা ফেলে যাওয়ার পর ডাক্তারদের পাশাপাশি তিনিও তাকে সন্তান স্নেহে দেখভাল করছিলেন। শিশুটির বাবা-মা হাসপাতালের রেজিস্ট্রারে যে ঠিকানা উল্লেখ করেছিল, সেখানে গিয়ে তাদের খুঁজেছেন মি. গনি, কিন্তু তাদের সেখানে পাওয়া যায়নি। রেজিস্ট্রারে শিশুটির মায়ের নাম উল্লেখ ছিল আসমা। সেই অনুযায়ী তাকে ডাকা হচ্ছিল ‘বেবি অব আসমা’ নামে। মি. গনি আরো জানান, তিনি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটি আবেদন করেছিলেন, যাতে শিশুটি সুস্থ হলে তাকে দত্তক দেয়া হয়। তিনি এই শিশুটির নাম রেখেছিলেন নুসরাত ফাহমিদা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com