মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
ফোনে কথা বলার ওপর করারোপ না করতে অনুরোধ তারানা হালিমের

ফোনে কথা বলার ওপর করারোপ না করতে অনুরোধ তারানা হালিমের

tarana halim pic_130571আমার সুরমা ডটকম মোবাইল ফোনে কথা বলার ওপর নতুন করে করারোপ না করতে অর্থমন্ত্রীর কাছে অনুরোধ জানাবেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তারানা হালিম একথা জানান। টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, ‘আমি আগেও মোবাইলে কথা বলার ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের জন্য অর্থমন্ত্রী বরাবর একটি চিঠি দিয়ে অনুরোধ করেছিলাম। তারপরও প্রস্তাবিত বাজেটে করারোপের ঘোষণা করা হয়েছে। সহজে কথা বলার সুযোগ করে দিতে আমরা যে অঙ্গীকার করেছিলাম, করারোপ সেই অঙ্গিকারের পরিপন্থী। আমি আশা করছি, সংসদে প্রস্তাবিত করারোপের প্রস্তাব প্রত্যাহার করে নেবেন অর্থমন্ত্রী।’ গত ২ জুন জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোনে প্রতিটি সেবার ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক), ১ শতাংশ সারচার্জ এবং ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর ফলে মোবাইল ফোনের মাধ্যমে কথা বলা, বার্তা আদান-প্রদান, ইন্টারনেট ব্যবহারসহ সব ধরনের সেবার খরচ বাড়বে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com