বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
মোহাম্মাদ আলীর নামে তেহরানে সড়ক নামকরণের প্রস্তাব

মোহাম্মাদ আলীর নামে তেহরানে সড়ক নামকরণের প্রস্তাব

m ali roadআমার সুরমা ডটকম ডেক্সসদ্য পরলোকগত বিশ্ববিখ্যাত মুষ্টিযোদ্ধা মোহাম্মাদ আলী ক্লে’র নামে ইরানের রাজধানী তেহরানের একটি সড়কের নামকরণের প্রস্তাব করা হয়েছে। তেহরান সিটি কাউন্সিলের সদস্য ইকবাল শাকেরি রোববার এ প্রস্তাব দেন। তেহরান সিটি কাউন্সলের এক বৈঠকে সড়কের নাম পরিবর্তন করে মোহাম্মাদ আলী রাখার কথা বলেছেন তিনি। তেহরান সিটি কাউন্সিলের বৈঠকে শাকেরি বলেন, মোহাম্মাদ আলী ছিলেন সংগ্রাম, বর্ণবাদ ও মার্কিন সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। তিনি ভিয়েতনামে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়ন মোহাম্মাদ আলী গত ৪ জুন ৭৪ বছর বয়সে ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন ধরে পারকিনসন্স সিনড্রোমে ভুগছিলেন।
মোহাম্মাদ আলী ১৯৯৩ সালের ৮ মে ইরান সফরে গিয়েছিলেন। তখন তিনি ইরানের ইসলামি বিপ্লবের নেতা মরহুম ইমাম খোমেনীর মাজার জিয়ারত করেন। এছাড়া তিনি ইরানের মাশহাদ শহরে নবী বংশের অষ্টম পুরুষ ইমাম রেজার মাজার জিয়ারত করেছিলেন। সফরের সময় ইরানের জনগণ মোহম্মাদ আলীকে উষ্ণ আতিথেয়তা জানায়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com