মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু
বাংলাদেশে সংঘটিত হামলাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে জাতিসংঘ

বাংলাদেশে সংঘটিত হামলাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে জাতিসংঘ

united_nations220150415195857_134349আমার সুরমা ডটকমবাংলাদেশে সংঘটিত অব্যাহত হামলার ঘটনার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে জাতিসংঘ বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। বৃহস্পতিবার নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দফতরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে একথা জানান তিনি। এদিকে ঈদুল ফিতরকে সামনে রেখে জাতিসঙ্ঘ মহাসচিব কোনো বাণী না দেয়ায় সাংবাদিকদের কড়া সমালোচনার মুখে পড়েন মহাসচিবের এই মুখপাত্র।
বাংলাদেশের প্রসঙ্গ টেনে এক বিদেশী সাংবাদিক জানতে চান, ইসলামিক বিশ্বে বিশেষ করে তুরস্ক থেকে ইরাক, ইরাক থেকে বাংলাদেশে যে রক্তাক্ত হামলা হচ্ছে জাতিসংঘ মহাসচিব কিংবা সদর দফতর বিষয়টি কিভাবে দেখছে। আপনার কাছে এব্যাপারে কী তথ্য আছে। কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে দায়েস ও আইসিস-এর নাম উঠে এসেছে। আর (বাংলাদেশের) এই ঘটনায় শত্রুদের উপাদান লক্ষ্য করা মতো। জাতিসংঘের পক্ষ থেকে দেশটির (বাংলাদেশের) সঙ্গে কেউ কি কথা বলেছে?
জবাবে স্টিফেন ডুজারিক বলেন আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি নিয়েছি এবং আমি বাংলাদেশ, সৌদিআরব ও তুরস্কের ব্যাপারে দেয়া যে বিবৃতি দিয়েছি তার দিকে আপনাকে নজর দেবার অনুরোধ করছি। আর আমরা বাগদাদসহ গত সপ্তাহে মর্মান্তিক যে উগ্রবাদী গোষ্ঠীর হামলা লক্ষ্য করেছি তাতে বেশিরভাগই মুসলমানদের দ্বারা মুসলমানরাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর এই হামলাগুলো তখনই হলো যখন মুসলমানদের একটি পবিত্র সময় অতিবাহিত হচ্ছিল।
এদিকে মুসলমানদের দুই ঈদ উপলক্ষ্যে জাতিসংঘ মহাসচিব বান কি মুন প্রতিবছর রেওয়াজ অনুযায়ী বাণী প্রকাশ করে থাকেন। কিন্তু এবারই প্রথম তিনি এই দিনে বাণী দেননি। এ বিষয়ে সাংবাদিকদের জেরার মুখে পড়েন মুখপাত্র স্টিফেন ডুজারিক।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com