বুধবার, ১৫ Jul ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
দিরাই-মদনপুর সড়কে ট্রাক চাপায় স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

দিরাই-মদনপুর সড়কে ট্রাক চাপায় স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

amarsurma.com
দিরাই-মদনপুর সড়কে বাস চাপায় স্কুলছাত্রীসহ নিহত দুই

log-sorokdurgotonaআমার সুরমা ডটকমসুনামগঞ্জ জেলার দিরাই-মদনপুর সড়কের গাগলী এলাকায় ট্রাক চাপায় লাকী রাণী দাস (১২) নামে এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রী জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নারাইনপুর গ্রামের যতীন্দ্র দাসের মেয়ে ও গাগলী নারাইনপুর নিু মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে স্কুল ছাত্রী লাকী রাণী দাস উপজেলার গাগলী গ্রামে মামার বাড়ি থেকে গাগলী নারাইনপুর নিু মাধ্যমিক বিদ্যালয়ে যাচ্ছিল। সকাল সাড়ে ৯টার দিকে দিরাই-মদনপুর সড়কে নিু মাধ্যমিক বিদ্যালয় এলাকায় সড়ক পারাপারের সময় দিরাই থেকে সিলেটগামী একটি মালবাহী ট্রাক লাকীকে চাপা দিলে ঘটনাস্থলেই স্কুল ছাত্রী লাকী মারা যায়। দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, ঘাতক ট্রাকটি এলাকাবাসি আটক করে রেখেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com