বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
লেবাননে খাবারের মেলায় বাংলাদেশি পাঠি সাপটা মন কাড়লো বিদেশিদের

লেবাননে খাবারের মেলায় বাংলাদেশি পাঠি সাপটা মন কাড়লো বিদেশিদের

patisaptaআমার সুরমা ডটকম ডেক্সলেবাননের বৈরুতে কোন দেশের খাবারের স্বাদ কেমন তা নিয়ে একটি মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বাংলাদেশি পাঠি সাপটা পিঠা মন কেড়েছে বিদেশিদের। এ পিঠায় মন মজেছে লেবানিজদের। খাবারের স্বাদঘর’ ২০১৬ শিরোনামে এই মেলাটির আয়োজন করে মিডনাইট ইভেন্ট ও দি আমেরিকান ইউনিভারসিটি অব সাইন্স এন্ড টেকনোলজি। বৈরুতে গত শুক্রবার এ মেলাটি অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন দেশের খাবারের প্রদশর্নি ও খাবারের আয়োজন করা হয়। মেলায় লেবাননে থাকা বিভিন্ন দেশের দূতাবাসগুলো তাদের খাবার নিয়ে অংশগ্রহণ করে। মেলায় প্রথমবারের মতো অংশগ্রহণ করে বৈরুতে থাকা বাংলাদেশ দূতাবাস।
বাংলাদেশি খাবারের মধ্যে চিকেন বিরিয়ানি, পড়টা, গরুর গোশতের ভুনা, পাটি সাপটা পিঠা, মুগলাই, সিংগারা, সমুচা, বোরহানীসহ হরেক পদের খাবার আয়োজন করা হয়। বাংলাদেশী খাবার খেয়ে লেবানিসরা জানান, আমরা মনে করতাম বাংলাদেশি খাবার মানেই বেশি ঝাল। আর বাংলাদেশি খাবার খুব বেশি স্বাদের না। কিন্তু আজ আমাদের ধারণা বদলে গিয়েছে। মেলার খাবারগুলো চমৎকার স্বাদের। আমাদের বাড়িতেও এ খাবার তৈরি করার চেষ্টা করবো বলে মন্তব্য করেন মেলায় আগত লেবানিজ নাগরিকরা।
লেবানিসরা মিষ্টি খেতে খুব পছন্দ করেন। তাই পাঠি সাপটা পিঠা তারা মিষ্টি মনে করেই খেয়েছেন। এই পিঠা লেবানিজদের মন আকৃষ্ট করতে পেরেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেবাননে থাকা বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার ও দূতাবাসের কর্মকর্তারা। বিভিন্ন দেশের খাবারের স্বাদ কেমন তা বুঝানোর জন্যই প্রতি বছর মিড নাইট ইভেন্ট এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com