সোমবার, ১৫ Jun ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
গুলশান কার্যালয়ে বিএনপি নেতা রিজভী অবরুদ্ধ

গুলশান কার্যালয়ে বিএনপি নেতা রিজভী অবরুদ্ধ

rijvi_136696আমার সুরমা ডটকমবিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে শুক্রবার বেলা ১১টার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবরুদ্ধ করে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত ১২টার দিকে রুহুল কবির রিজভী শীর্ষ নিউজকে বলেন, বেলা ১১টায় সংবাদ সম্মেলন করার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাকে অবরুদ্ধ করে রেখেছে। আমি বের হতে পারছি না।

এদিকে, রাত পৌনে ১টার দিকে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, রিজভী সাহেব এখনও অফিসে অবরুদ্ধ অবস্থায় আছেন। তবে এবিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে মোবাইল ফোনে যোগাযোগের জন্য অনেকবার চেষ্টা করেও (মোবাইল ফোনে) তাকে পাওয়া যায়নি।
গুলশান থানার ডিউটি অফিসার জাহঙ্গীর জানান, রিজভী তার কর্যালয়ে অবরুদ্ধ হওয়ার বিষয়ে আমাদের কাছে কোন ম্যাসেজ নেই। ঢাকা মেট্রোপলিটান পুলিশ (ডিএমপি) মিডিয়ার ডিউটি অফিসার এসআই নাজমুল শীর্ষ নিউজকে বলেন, এ বিষয়ে আমাদের কাছে কোন তথ্য নেই।
রিজভীর সাথে কর্যালয়ে অবরুদ্ধ আছেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য বেলাল আহমেদ, সেচ্ছাসেবক দলের ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম পটু, সেচ্ছাসেবক দলের যুগ্ন-সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম ও তুষার নামের এক কর্মী।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com