মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু
১০০ বছর বয়সে ১০০ মিটার দৌড়ের স্বর্ণ জয়!

১০০ বছর বয়সে ১০০ মিটার দৌড়ের স্বর্ণ জয়!

100-y-300x174আমার সুরমা ডটকম ডেক্সমনের জোর থাকলে কি না করা যায়! চাইলে অসম্ভবকেও সম্ভব করা যায়। আর সেটাই করে দেখালেন ভারতের মান কওর। ১০০ বছর বয়সে ১০০ মিটার দৌড়ে স্বর্ণ পদক জিতলেন তিনি। অলিম্পিকে হয়নি ঠিকই, কিন্তু আমেরিকার মাস্টার্স গেমসে দেশের জন্য স্বর্ণ পদক এনে দিলেন এই শতবর্ষী নারী।  প্রতিযোগিতায় তিনিই সব থেকে বেশি বয়সী ছিলেন। বাকীরা ৭০ থেকে ৮০ বছর বয়সী ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের এই ১০০ মিটার দৌড়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন মোট ৩০ জন প্রতিযোগী। সোমবারের এই প্রতিযোগিতায় সকলকে পিছনে ফেলে মাত্র এক মিনিট ২৭ সেকেন্ডে দৌড় শেষ করে স্বর্ণ জিতে নিয়েছেন মন কওর। তার ছেলে ৭৮ বছর। মায়ের পদক জেতায় উচ্ছ্বসিত ছেলে গুরদেব সিংহ বলেন, ‘পদক জেতার পর তিনি (মন কওর) দারুণ উচ্ছ্বসিত। ভাবছেন কত তাড়াতাড়ি দেশে ফিরে সবাইকে বলবেন, দেখ আমি দেশের হয়ে পদক জিতেছি। তিনি খুবই আনন্দিত।’

একই সপ্তাহে এটি তার তৃতীয় স্বর্ণ পদক। এর আগে শর্ট পুট ও জ্যাভেলিনে স্বর্ণ জিতেছেন কওর। ছেলের কথাতেই ৯৩ বছর বয়সে দৌড়ানো শুরু করেন মন কাওর। গুরদেব বলেন, ‘আমি মাকে বলেছিলাম, তোমার কোনো শারীরিক সমস্যা নেই। হাঁটু ব্যথা নেই, হার্টের সমস্যা নেই। তোমার দৌড় শুরু করা উচিত। আর এখন তো সব বয়স্ক মহিলাদের অনুপ্রেরণা আমার মা।’

সারা বিশ্বে বিভিন্ন আঞ্চলিক প্রতিযোগিতায় ২০টি পদক জিতেছেন মন কাওর। মন কওরের ছেলে জানান, ফিট থাকার জন্য চন্ডিগড়ে তার নিজের বাড়িতে প্রতি সন্ধ্যায় তিনি কমপক্ষে পাঁচ থেকে ১০ মিটার দৌড়ান। গুরুদেব সিং বলেন, মা সবাইকে বলেন, তারা যেন ভুল খাবার না খান। নিজেদের সন্তানদেরও প্রতিযোগিতায় অংশ নিতে উদ্বুদ্ধ করেন।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com