শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা
সাংবাদিক পেটানোয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বহিষ্কার

সাংবাদিক পেটানোয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বহিষ্কার

আমার সুরমা ডটকম :

সাংবাদিক পেটানোয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বহিষ্কার

দৈনিক মানবকণ্ঠের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সোহাইল মিয়াকে মারধর করায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ সম্পাদক আতাউর রহমানকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার দুপুরে সোহাইল মিয়াকে মারধর করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মাদ সাংবাদিকদের বলেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে আতাউরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ সূত্রে জানা গেছে, আজ দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ সম্পাদক আতাউর রহমান মুঠোফোনে সোহাইলকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আসতে বলেন। সেখানে আসার পর আতাউর ও তাঁর বন্ধুরা সোহাইলকে মারধর করেন ৷ পরে সোহাইলের বন্ধুরা তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে যান। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ৷ এ ঘটনায় সোহাইলের সহপাঠীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন ৷ ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মাদকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ৷

উল্লেখ্য, আতাউর ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় পটুয়াখালী জেলা ছাত্র কল্যাণ পরিষদের’ সভাপতি, সোহাইল এই পরিষদেরই সাধারণ সম্পাদক। সোহাইল সাংবাদিকদের বলেন, ‘গত সোমবার পটুয়াখালী জেলা আওয়ামী লীগের এক নেতাকে সদরঘাট টার্মিনালে এগিয়ে দেওয়ার কারণে আতাউর আমার ওপর হামলা করেছে ৷ কারণ, আতাউর ওই নেতাকে পছন্দ করেন না।’ এ ঘটনা সম্বন্ধে জানার জন্য আতাউর রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, আতাউরের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com