শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস
সার্ক সম্মেলনে যাচ্ছেনা শ্রীলঙ্কাও

সার্ক সম্মেলনে যাচ্ছেনা শ্রীলঙ্কাও

saarcআমার সুরমা ডটকম ডেক্সপাকিস্তানে অনুষ্ঠেয় সার্ক সম্মেলনে যাচ্ছেনা শ্রীলঙ্কাও। এর আগে বাংলাদেশ, ভারত, ভুটান ও আফগানিস্তান আগামী নভেম্বরে ইসলামাবাদে অনুষ্ঠেয় ১৯তম সার্ক সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, শ্রীলঙ্কা মনে করে, এ অঞ্চলে যে পরিবেশ বিরাজ করছে, তা ২০১৬ সালের ৯ থেকে ১০ নভেম্বর ইসলামাবাদে ১৯তম সার্ক সম্মেলন অনুষ্ঠানের পক্ষে সহায়ক নয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার মানুষের সুবিধার জন্য অর্থপূর্ণ আঞ্চলিক সহযোগিতার সফলতার বিষয়টিতে শান্তি ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ উপাদান। সার্কের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আঞ্চলিক সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ শ্রীলঙ্কা আশা করে, এ অঞ্চলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার বিষয়টি নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন, যাতে আঞ্চলিক সহযোগিতার একটি পরিবেশ তৈরি হয়। বিবৃতিতে শ্রীলঙ্কা সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দাও করেছে। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারের মতো অভ্যন্তরীণ বিষয়ে অব্যাহতভাবে নাক গলানোয় ইসলামাবাদে সার্ক শীর্ষ সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ে পাকিস্তানের সঙ্গে ভারত ও আফগানিস্তানের চরম উত্তেজনার কারণে ওই দুটি দেশও সার্ক সম্মেলনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেয়। এছাড়া ভুটান ও সবশেষে শ্রীলঙ্কাও এ সম্মেলনে যোগ না দেওয়ার কথা জানাল।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com