বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
ভারতে পুলিশের গুলিতে নিহত জেল পালানো বন্দীরা

ভারতে পুলিশের গুলিতে নিহত জেল পালানো বন্দীরা

w3-88আমার সুরমা ডটকম ডেক্সভারতের পুলিশ বলছে, নিষিদ্ধ ঘোষিত মুসলিম ছাত্র সংগঠন সিমির আটজন সদস্য, যারা এর আগে মধ্য প্রদেশের এক জেলখানা থেকে পালিয়েছিল, তারা সবাই পুলিশের গুলিতে নিহত হয়েছে। কয়েক ঘণ্টা আগে ভোপালের কেন্দ্রীয় কারাগারের এক রক্ষীকে গলা কেটে হত্যা করে স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট ইন ইন্ডিয়া (সিমির) এই সদস্যরা পালিয়ে গিয়েছিল। পরে ভোপাল শহরের বাইরে পুলিশ এদের খুঁজে বের করে। কর্মকর্তারা বলছেন, এদের আত্মসমর্পণের সুযোগ দেয়া হয়েছিল। কিন্তু তারা সেটা প্রত্যাখ্যান করায় পুলিশ এদের ওপর গুলি চালায়। ভোপাল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রামা সিং সরকারি বার্তা সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, জেলের তালা ভেঙে সিমির এই আটজন সদস্য বিছানার চাদর দিয়ে রশি তৈরি করে এবং দেয়াল টপকে পালিয়ে যায়।
সিমির বিরুদ্ধে অভিযোগ এর সদস্যরা ২০০৬ সালে মুম্বাইয়ের ট্রেনে বোমা হামলা চালিয়েছিল যাতে ১৮৭ জন প্রাণ হারায়। গত বছর দিল্লির গুরুত্বপূর্ণ তিহার জেলের দেয়ালের নিচে সুড়ঙ্গ খুঁড়ে এক ব্যক্তি পালিয়ে গিয়েছিল।-বিবিসি

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com