শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস
টেকনাফে ডিবি পরিচয়ে খতিব ও মাদ্রাসা শিক্ষকসহ ৭ জনকে তুলে নেয়া হয়েছে

টেকনাফে ডিবি পরিচয়ে খতিব ও মাদ্রাসা শিক্ষকসহ ৭ জনকে তুলে নেয়া হয়েছে

index_91477

আমার সুরমা ডটকম : টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে গোয়েন্দা পুলিশের পরিচয়ে ৭ জনকে তুলে নেয়া হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাদের তুলে নিয়ে যাওয়া হয়। ৭ জনের মাধ্যে ১ জন ছাড়া অন্যরা সবাই মসজিদের খতিব, ইমাম ও মাদ্রাসার শিক্ষক। এরা হলেন শাহপনীর দ্বীপ মিস্ত্রী পাড়ার মৃত গুরা মিয়ার পুত্র মাওলানা শামশুল আলম (৩৮), তার ভাই শ্রমিক শাহাজাহান (৩০), বাজারপাড়ার মাওলানা আবদুল মোতালেবের পুত্র মোঃ হোসেন (২৮), রাস্তার মাথার কম্পিউটার দোকানি মাওলানা আজম উল্লাহ (৪৫), বাজারপাড়ার মোঃ হোসেন (৩৬), মোঃ হোসেন (৩২) ও ডাঃ ওয়াহেদ (৫৫)।
স্থানীয় চৌকিদার দরবেশ আলী ভাক্কু জানান, প্রশাসনের লোক পরিচয়ে একদল লোক তার সহযোগিতা চান। তিনি তুলে নেয়া সবাইকে ডেকে আনেন। এর বেশি কিছু তিনি বলতে পারছেন না। এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাবরাং ইউপি চেযারম্যান হামিদুর রহমান। টেকনাফে ঢাকা থেকে আসা গোয়েন্দা পুলিশের অবস্থানের সত্যতা নিশ্চিত করলেও এর বেশি কিছু জানেন না বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ওসি খন্দকার আতাউর রহমান। একই কথা জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি কামরুল হাসান। তবে একটি অসমর্থিত সূত্র দাবি করছে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে একটি সরকারী সংস্থার লোকজন এদের আটক করেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com