রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে
সিলেটকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে

সিলেটকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে

we-7আমার সুরমা ডটকমমন্ত্রী পরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এনএম জিয়াউল আলম সিলেট জেলাকে বাল্যবিবাহ মুক্ত হিসেবে ঘোষণা করেছেন।মঙ্গলবার সকালে নগরীর আরামবাগের একটি কনভেনশন সেন্টারে এ ঘোষণা দেয়া হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমদ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন। অনুষ্ঠানে জানানো হয়, ইতোমধ্যে সিলেটের ১৩টি উপজেলাকে পর্যায়ক্রমে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। সিলেট জেলায় নিবন্ধিত কাজী বা পুরোহিত ছাড়া যারা বিয়ে পড়িয়ে থাকেন এমন ৫২০ জন ব্যক্তির ডাটাবেজ তৈরী করা হয়েছে। বাল্যবিবাহের কুফল সম্পর্কে তাদেরকে অভহিত করা হয়েছে। এছাড়া বাল্যবিয়ে পড়ালে আইনগত শাস্তির বিষয়টিও জানানো হয়েছে তাদের।

জেলা প্রশাসক মো. জয়নাল আবেদিন জানান, সরকার সারাদেশের ছয়টি জেলাকে মডেল জেলা হিসেবে বাছাই করেছে। এরমধ্যে সিলেট অন্যতম। প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশনা অনুযায়ি এরই মধ্যে সিলেট জেলার ১০৫টি ইউনিয়ন ও ১৩টি উপজেলাকে বাল্যাবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। তিনি জানান, ২০১৫ সালে সিলেট জেলায় ৮৮টি বাল্যবিবাহ সংগঠিত হয়েছে। বর্তমানে এই হার কমে এসেছে। সিলেটের কোথাও বাল্যবিবাহের খবর পেলে তাৎক্ষণিক স্থানীয় ইউএনওকে জানাতে তিনি অনুরোধ করেন। এছাড়া কেউ গাফলতি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com