মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু
সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই: ট্রাম্প

সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই: ট্রাম্প

trump3_248266আমার সুরমা ডটকম ডেক্সযুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে জাতির উদ্দেশ্যে প্রথম বক্তব্য দিতে এসে সবাইকে ধন্যবাদ জানান এই নতুন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট।
মার্কিনিদের সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন তিনি। তিনি যুক্তরাষ্ট্রের স্বপ্ন বাস্তবায়ন করতে চান এবং এজন্য সবাইকে পাশে চান। তিনি বলেন,‘আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। গত ১৮ মাসে আমি বিভিন্ন চ্যালেঞ্জ মোকবেলা করেছি। এবং সবশেষে সফলতা পেয়েছি।’ ট্রাম্প তার বক্তব্যে আরো বলেন, আশা করি আমেরিকার স্বপ্ন বাস্তবায়নে আমি কাজ করার সুযোগ পাবো, সেটা হতে পারে আগামী দুই বছর, তার চেয়ে বেশি,  হতে পারে ৮ বছরও।
এই সফলতার জন্য একে একে পরিবারের সবাইকে ধন্যবাদ জানান ট্রাম্প। এছাড়া দলের প্রত্যেক সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান। এমনকি নির্বাচনী প্রার্থী হওয়ার সময় যারা তার বিরোধীতা করেছিলো তাদেরও।

নির্বাচনে জয়লাভের জন্য ট্রাম্পের দরকার ছিলো ২৭০ ইলেক্টোরাল ভোট। সেখানে তিনি পেয়েছেন ২৮৮ ভোট। অন্যদিকে হিলারি পেয়েছেন ২১৮ ভোট। নির্বাচিত হয়ে সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। ধন্যবাদ জানিয়েছেন হিলারিকেও। হিলারি ও তার দলকে প্রতিদ্বন্দ্বিতার জন্য অভিনন্দন জানিয়েছেন তিনি। তাকে ফোন দিয়ে অভিনন্দন জানিয়েছেন তার প্রতিদ্বন্দ্বি হিলারি ক্লিনটনও।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com