শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
হোয়াইট হাউজে দুই ফার্স্ট লেডির সাক্ষাৎ

হোয়াইট হাউজে দুই ফার্স্ট লেডির সাক্ষাৎ

first-lady20161111122036-600x312আমার সুরমা ডটকম ডেক্সহোয়াইট হাউজে ফার্স্ট লেডি মিশেল ওবামার সঙ্গে সাক্ষাৎ করেছেন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ও ভবিষ্যৎ ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। বৃহস্পতিবার প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প সাক্ষাৎ করেন। এ সময় দুই ফার্স্ট লেডিও সাক্ষাৎ করেছেন বলে হোয়াইট হাউজ জানিয়েছে। হোয়াইট হাউজের মুখপাত্র জোশ আর্নেস্ট বলেছেন, ফার্স্ট লেডি ও মেলানিয়া ট্রাম্প হোয়াইট হাউজে সন্তানদের লালন-পালনের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেছেন। এ ছাড়া মিশেল ওবামা ভবিষ্যৎ ফার্স্ট লেডিকে হোয়াইট হাউজ ও ট্রুম্যান ব্যলকনি ঘুরে দেখান। পরে দুজনেই রাষ্ট্রপতির কার্যালয় ওভাল অফিসে যান। ২০০৮ সালে ডেমোক্রেটিক কনভেনশনে দেয়া মিশেল ওবামার বক্তব্য নকল করে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে মেলানিয়া ট্রাম্প বক্তব্য দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন মেলানিয়া ট্রাম্প। এর কয়েক মাস পরেই এ দুই নারী সাক্ষাৎ করলেন। পরে ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্য লেখক এ ঘটনার দায় স্বীকার করেন। বৃহস্পতিবার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ৯০ মিনিটের একান্ত বৈঠক করেন। বৈঠক শেষে ওবামা বলেন, তিনি ট্রাম্পকে নতুন অফিসে দায়িত্ব বুঝে নিতে সহায়তা করবেন বলে তাকে জানিয়েছেন। সূত্র : এনবিসি নিউজ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com