বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
স্কয়ার হাসপাতাল ছেড়ে সিআরপিতে খাদিজা

স্কয়ার হাসপাতাল ছেড়ে সিআরপিতে খাদিজা

kkkk-300x194আমার সুরমা ডটকমপ্রায় দুই মাস চিকিৎসা শেষে রাজধানীর স্কয়ার হাসপাতাল ছাড়লেন সিলেটের মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিস। খাদিজাকে এই চিকিৎসালয় থেকে সাভারের পক্ষাগাত গ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে নেওয়া হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি সাদা রংয়ের অ্যাম্বুলেন্স খাদিজাকে নিয়ে সাভারের উদ্দেশে রওনা হয়। সেখানে তাকে আরো ১৫ দিন ফিজিওথেরাপি দেওয়া হবে। পরে চিকিৎসকদের পরামর্শে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। গত ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে চাপাতির কোপে আহত হন খাদিজা। মরণাপন্ন তরুণীতে তাৎক্ষণিক নেওয়া হয় সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। পরদিন ভোরে তাকে আনা হয় রাজধানীর স্কয়ার হাসপাতালে। সেই দিনই তার মাথায় এক দফা অস্ত্রোপচার করা হয়। স্কয়ার হাসপাতাল ছাড়ার আগে খাদিজা বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। যেন আমি দ্রুত সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারি। আর আমার জন্য আপনারা যে কষ্ট করেছেন তার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। পরে স্কয়ার হাসপাতালের স্টাফদের সহযোগিতায় একটি হুইল চেয়ারে করে তাকে অ্যাম্বুলেন্সে ওঠানো হয়। এ সময় তার বাবা মাশুক মিয়াসহ পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। স্কয়ার হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, খাদিজা অনেকটাই সেরে উঠলেও তার শরীরের বাম অংশ এখনও অনেকটাই অবশের মতো হয়ে আছে। এখন তাকে ফিজিওথেরাপি দিতে হবে। আর সিআরপিই সবচেয়ে ভালো বিকল্প।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com