বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস দিরাই মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদিরের দাফন সম্পন্ন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের প্রার্থীদের হলফনামার তথ্য
বুধবার রাত ৮টা পর্যন্ত ব্যাংক খোলা রাখার নির্দেশ

বুধবার রাত ৮টা পর্যন্ত ব্যাংক খোলা রাখার নির্দেশ

bank-300x180আমার সুরমা ডটকমকরদাতাদের সুবিধার্থে বুধবার রাত ৮টা পর্যন্ত সকল তফসিলি ব্যাংকের সকল শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে এ বিষয়ে এক সার্কুলার জারি করা হয়েছে। জানা গেছে, এবার আয়কর রিটার্ন দাখিলের সময় আর বাড়ানো হবে না। অর্থাৎ ৩০ নভেম্বর রাত ৮টা পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবেন করদাতারা। এ কারণে রাত ৮টা পর্যন্ত ব্যাংক খোলা রাখার জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের অনুরোধের প্রেক্ষিতে এ সার্কুলার জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, করদাতাদের আয়কর পরিশোধের সুবিধার্থে চালান, পে-অর্ডার সুবিধা চালু রাখার জন্য ২৯ নভেম্বর ও ৩০ নভেম্বর তফসিলি ব্যাংকগুলোর সব শাখা রাত ৮টা পর্যন্ত খোলা রাখতে হবে। তবে যে কোনো প্রকার দুর্ঘটনা প্রতিরোধে ব্যাংকের শাখায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com