সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:০২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
শিশির মনিরের নামে মামলা, তদন্তে ডিবি ‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের মামদানির ভূমিধস বিজয়ে ধরাশায়ী ট্রাম্প চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দল মন্তব্য প্রতিবেদন: বর্তমান সরকারের সংস্কারের অর্জন কতটুকু? ‘ক্লিন দিরাই’-এর আহ্বায়ক কমিটি গঠন
ট্রাম্পের প্রতিদিন নিরাপত্তা ব্যয় ১০ লাখ ডলার

ট্রাম্পের প্রতিদিন নিরাপত্তা ব্যয় ১০ লাখ ডলার

trump-family20161203174702-300x156আমার সুরমা ডটকম ডেক্সআগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন সদ্যনির্বাচিত ডোনাল্ড ট্রাম্প। ম্যানহাটনের ফিফথ এভিনিউয়ের ট্রাম্প টাওয়ারেই পরিবারের সদস্যদের নিয়ে আপাতত বসবাস করছেন তিনি। ম্যানহাটনে মার্কিন এই ধনকুবেরের পরিবারের সদস্যদের নিরাপত্তা দিতে প্রতিদিন খরচ হচ্ছে ১০ লাখ মার্কিন ডলার। নিউইয়র্ক কাউন্সিলের দুই কর্মকর্তা ট্রাম্প পরিবারের নিরাপত্তার খরচ সরকারকে মেটানোর জন্য আহ্বান জানিয়েছেন। শুক্রবার অনলাইনে একটি পিটিশন দায়ের করেছেন নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের স্পিকার মেলিসা মার্ক ভিভেরিটো ও সদস্য ড্যান গারোডনিক। এতে বলা হয়েছে, সরকারিভাবে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার আগে ও পরে ট্রাম্প পরিবারের নিরাপত্তার জন্য নিউইয়র্ক কাউন্সিলকে সরকারি তহবিল থেকে টাকা দেয়া উচিত। ট্রাম্পের প্রতিনিধিরা এ বিষয়ে এখনো কোনো জবাব দেননি। তবে পিটিশনে এরমধ্যে ৫০০ জন স্বাক্ষর করেছেন। স্বাক্ষরকারীরা বলছেন, নিউইয়র্কের করদাতাদের অর্থে মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা খরচ চলতে পারেনা। এর আগে এ নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন নিউইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও। ট্রাম্প ২০ জানুয়ারির পর হোয়াইট হাউসে উঠলেও ফার্স্ট লেডি মেলিসা এবং ছেলে ব্যারন নিউ ইয়র্কেই থাকবেন। ছেলের স্কুল শেষ না হওয়া পর্যন্ত ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারেই থাকার কথা রয়েছে মেলিসার।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com