বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ

দিরাইয়ে মোটর সাইকেল চুরির হিড়িক

আমার সুরমা ডটকমসুনামগঞ্জের দিরাই পৌরশহরে মোটর সাইকেল চুরির হিড়িক পড়েছে। দিন-রাতে সমানতালে চুরি হচ্ছে মোটর সাইকেল। ফলে চোর আতংকে রয়েছেন মোটর সাইকেল মালিকরা। সংঘবদ্ধ একটি মোটর সাইকেল চোর সিন্ডিকেট রয়েছে দিরাই পৌরসদর এলাকায়, শুধু মোটর সাইকেল চুরিই নয়, চোরাই গাড়ি ক্রয়-বিক্রয়েরও সুবিধাজনক জায়গা হিসেবে বেছে নেয়া হয়েছে দিরাইকে। পুলিশ প্রশাসনের অসাধু কর্মকর্তা ও সরকারদলীয় প্রভাবশালী নেতা এ সিন্ডিকেটের সাথে জড়িত রয়েছেন এমন অভিযোগ ভুক্তভোগিদের। রোববার বিকেল ৪টার দিকে থানা পয়েন্টস্থ সেন মার্কেটের সামন থেকে পালসার সিলেট ল-১১-৬০৫, ইউজি৪ মোটর সাইকেলটি চুরি হয়। সাইকেলটির মালিক মজলিশপুর গ্রামের মোস্তফা মিয়া। শনিবার দিবাগত রাত রাধানগর গ্রাম থেকে বাসার গ্রীল কেটে ডিসকভার ১৩৫ সিসি কালো রংয়ের মোটর সাইকেল সুনামগঞ্জ ল-১১-০০৮৩ মোটর সাইকেলটি বাসার ভেতর থেকে গ্রীল কেটে নিয়ে যায়। এই মোটর সাইকেলের মালিক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদারের ছোট ভাই শামসুজ্জামান বাদী হয়ে দিরাই থানায় মামলা দায়ের করেছেন। এর আগে কলেজ রোডস্থ বাসা থেকে মশাহিদ মিয়ার ডিসকভার গাড়িটি চুরি হয় বলে জানা যায়। এ ব্যাপারে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, সংঘবদ্ধ চক্র এ চুরি সংঘটিত করতে পারে, গাড়ি চোরদের ধরতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com